
রাজধানীর মালিবাগের পর এবার আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক এসব বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
একই সময়ের কাছাকাছি আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের পাশের সড়কেও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পৃথক এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এর আগে মালিবাগে বিস্ফোরণ
এর আগে শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর মালিবাগে ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সেখানেও বিস্ফোরণের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।