
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই রাতে রাজধানীর আরও চারটি স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে বিস্ফোরণ দুটি ঘটে। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, উড়ালসেতুর ওপর থেকে দুর্বৃত্তরা ককটেল দুটি নিক্ষেপ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।