
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে বেসরকারি ফলাফলে এগিয়ে থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না ৯৪টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, মোট ৯৪টি কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা প্রতীকে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৬২৪ ভোট। তিনি জামায়াতের সাবেক আমীর মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে।
অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি শামসুর রহমান অর্জন করেছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট।