
তৃনমূল পর্যায় দলকে আরো গতিশীল করার লক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি চন্দ্র কিশোর ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ললিত বিকাশ ত্রিপুরা।
সদর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সুনি ত্রিপুরার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সাবকে সভাপতি প্রবিন কুমার ত্রিপুরা,সহ সভাপতি সহদেব ত্রিপুরা,সাধারণ সম্পাদক তপ্ত মোহন ত্রিপুরা,সদর ইউনিয়ন যুবদল আহ্বায়ক চনির ত্রিপুরা,মহিলা দলের সভাপতি থামছিবালা ত্রিপুরা ,মৎস্য দল আহ্বায়ক আব্বাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় দলের শৃঙ্খলা, করণীয় এবং অগ্রগতি নিয়ে আলোচনা ও ভবিষ্যতে দলকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্দেশনা প্রদান করে প্রধান অতিথি বলেন,ওয়ার্ড বিএনপি শক্তিশালী হলে ইউনিয়ন বিএনপি শক্তিশালি হবে। তৃণমূল পর্যায় যেকোনো রাজনৈতিক সংগঠনের মূল চালিকাশক্তি। বর্তমান কমিটি সদর ইউনিয়নের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গকারিদের দলে জায়গা হবেনা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির কমিটিতে কোনো মাদক কারবারি,সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা সালিশ-বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যক্তির স্থান হবে না। দলের কোনো নেতাকর্মীর এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নেতাকর্মীদের সব ধরনের ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি আরেও বলেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিএনপি ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকতে ও সাংসদ ওয়দুদ ভুইয়ার হাতকে আরো শক্তিশালী করতে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।