
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকে ২ হাজার ৩'শ কৃষক পেয়েছেন কৃষক কার্ড।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালের দিকে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রথম পর্যায়ের জেলার ৯ টি উপজেলার ১২ হাজার ৯'শ ১৬ জন কৃষকের মাঝে দেওয়া হচ্ছে এ কার্ড। আজ প্রতি কৃষক ২ হাজার ৫'শ টাকা করে পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত উপস্থিত থেকে ২ হাজার ৩'শ কৃষক'কের মাঝে আড়াই হাজার টাকা কৃষক কার্ড তুলে দেন।
এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।