.jpg)
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সানজিদা আক্তার (১৬) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর ) বিকেল ৫টার দিকে দীঘিনালার বেতছড়ি বাজার এলাকায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তবে তরুণীর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘরের ভেতর তরুণীকে অসচেতন বা মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী বলেন, পুলিশ তরুনীর মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত করছে। তবে প্রাথমিক ভাবে আত্মহত্যা আলামত পাওয়া গেছে বলে জানান তিনি।