
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বেলা ১১টায় বর্নাঢ্য র্যালি ও সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এতে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।
তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি আমাদের জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৭৫ সালের এই দিনে দেশের মানুষ, সেনাবাহিনী আর সাধারণ জনগণ এক হয়ে জাতীয় ঐক্য ও সংহতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। বিভেদ ভুলে, সব মত-পথ ভুলে দেশকে রক্ষা করার জন্য সেদিন সবাই এক কাতারে দাঁড়িয়েছিল।দেশের সার্বোভৌমত্ব অটুট রাখতে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, পৌর বিএনপির, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন সহ উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।