
চিত্রনায়িকা পরীমনিকে বয়কটের ঘোষণা দিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে গাইবান্ধার গণমাধ্যমকর্মীরা।
রোববার (৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন এলাকায় আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর রাজধানীর আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুর বিরুদ্ধে ‘ব্যাড টাচ’ বা অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাকে গালিগালাজ করেন পরীমনি। অথচ ওই সাংবাদিকের একটি হাত প্রতিবন্ধী বলে উল্লেখ করেন তারা।
তারা বলেন, সাংবাদিকদের সম্মান ও পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংবাদিকদের সঙ্গে কোনো ধরনের অসম্মানজনক আচরণ গ্রহণযোগ্য নয়। এ সময় চিত্রনায়িকার বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার কথাও জানান তারা।