
ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে। বুধবার, ৪ মার্চ, সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন।
রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবাইকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের মধ্যে রয়েছেন গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাইল হোসেন সবুজ এবং খালিদ সাইফুল্লাহ।
এর আগে, ২২ ফেব্রুয়ারি দেশের ছয়টি সিটি করপোরেশনে ছয়জনকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা ক্ষমতাসীন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।