
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রতি তাদের অবিরাম তৎপরতা প্রশংসা করে বলেন, “আপনাদের কাজ দেশের শান্তি, নিরাপত্তা ও জনগণের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখুন।”
সাক্ষাতে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। তিনি আশ্বাস দেন যে এই উন্নয়নের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি অব্যাহত রাখার আহ্বান জানান।