
টানা সাতবার দাম কমানোর পর এবার দেশের বাজারে সোনার দাম আবার বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এবার ২ হাজার ১৫৭ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকায়।
শনিবার (২৮ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে। নতুন মূল্য সকাল ১০টা থেকে বাজারে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”
এর আগে বাজুস ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছিল।