
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ডিসেম্বর ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যাংকের কার্যক্রম আরও এগিয়ে নিতে সবার আগে গ্রাহকদের ভালো সেবা নিশ্চিত করতে হবে। ঋণ বিতরণে সতর্ক থাকতে হবে এবং আদায় কার্যক্রম জোরদার করতে হবে। প্রতিটি শাখাকে নিজ নিজ লক্ষ্যমাত্রা অর্জনে আন্তরিকতা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. ইকবাল হোসেন খাঁ।
এ সময় প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল মান্নান মিয়াসহ ময়মনসিংহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, কর্পোরেট শাখার নির্বাহী এবং সকল শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।