
সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। মাসজুড়ে দেশে এসেছে মোট ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় বেশি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এপ্রিলে প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ৭০ লাখ ডলার। আগের বছরের একই মাসে এই অঙ্ক ছিল ২৭৫ কোটি ২০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এই রেমিট্যান্সের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৮ হাজার ১৪৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চে সর্বোচ্চ রেমিট্যান্স আসে, যা ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এর আগে গত বছরের মার্চে আসে ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, আর চলতি বছরের জানুয়ারিতে আসে ৩১৭ কোটি ডলার, যা ইতিহাসের শীর্ষ রেমিট্যান্স প্রবাহের মধ্যে অন্যতম।