
গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, ঢেউখেলানো চুল আর আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে নতুন লুকে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, “Own the look, own the moment.”
ছবিগুলোতে মিমকে স্টুডিওর আলো-আঁধারির আবহে গ্ল্যামারাস সাজে দেখা যায়। ব্যাকলেস ডিজাইনের গাউন, স্মোকি আই মেকআপ, পিঙ্কিশ-নুড লিপস্টিক এবং একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুলে তাকে ভিন্ন এক রূপে দেখা গেছে।
কখনো লাগেজের ওপর বসে ক্যামেরার দিকে আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়েছেন, কখনো পেছন ফিরে পোজ দিয়েছেন, আবার কখনো ক্লোজ-আপে ধরা দিয়েছেন। প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে তার স্টাইলিশ ও গ্ল্যামারাস উপস্থিতি।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্য ও প্রতিক্রিয়ায় অনেকেই মিমের নতুন লুকের প্রশংসা করেছেন।