
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে ১০১ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৬২ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৬৩ জন।
এ সময়ে দেশে হামের উপসর্গ বা সন্দেহজনক হাম শনাক্ত হয়েছে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের। এর মধ্যে পরীক্ষাগারে ২০ হাজার ৬৪৬ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।