
কাতারের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে (সোমবার)। সে অনুযায়ী পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে ২৭ মে (বুধবার)।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি জানান, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) নতুন চাঁদের জন্ম হবে। তবে ওই সময় সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না বলে শনিবার সন্ধ্যায় কাতারসহ আরব বিশ্বের কোথাও জিলহজ মাস শুরু হবে না।
তিনি আরও বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী চাঁদের জন্ম ও দৃশ্যমানতার ভিত্তিতেই ইসলামী মাসের সূচনা নির্ধারণ করা হয়। ফলে ক্যালেন্ডারভিত্তিক হিসাব অনুযায়ী ১৮ মে থেকে জিলহজ মাস শুরু ধরে ১০ জিলহজ, অর্থাৎ ঈদুল আজহা পড়তে পারে ২৭ মে।
বিশেষজ্ঞদের মতে, চূড়ান্ত সিদ্ধান্ত সাধারণত চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী নির্ধারিত হয়, তাই তারিখে সামান্য পরিবর্তনও হতে পারে।
সূত্র: কাতার ক্যালেন্ডার হাউস, কাতার ট্রিবিউন