
দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২১ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর হামলার প্রধান লক্ষ্য ছিল আলী আল-তাহের পাহাড়ি এলাকা, আল-দাবশে পাহাড় ও দুহাত কফর রেমানের মধ্যবর্তী অঞ্চল এবং নাবাতিয়েহ আল-ফাওকার উত্তরাঞ্চল।
আকাশপথে হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানেও ইসরায়েলি বাহিনী কামান থেকে গোলাবর্ষণ করে। এর মধ্যে আলী আল-তাহের পাহাড় এলাকাতেও কামানের গোলা সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে আল জাজিরা।