
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় এক মাসের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার (১০ অক্টোবর) জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ করে এ ঘোষণা দেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার নাদিম নাসির। ঘোষণার পর থেকে কার্যকর হওয়া এ বিধিনিষেধ আগামী ৮ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।
সূত্রের বরাতে জানা যায়, পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে তার দল তেহরিক-ই ইনসাফ পাকিস্তানের চলমান লংমার্চ ঠেকাতেই এই ১৪৪ ধারা জারি করেছে দেশটির সেনাসমর্থিত সরকার।