.webp)
যুক্তরাষ্ট্রের আসন্ন কংগ্রেসে ডেমোক্র্যাটদের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অর্থায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বলেছেন, শুধু প্রস্তাব পাস করে নয়, বরং যুদ্ধের তহবিল বন্ধ করার মাধ্যমেই এ যুদ্ধ থামাতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, ‘আমরা এ যুদ্ধ থামাব শুধু প্রস্তাব পাস করে নয়, বরং যুদ্ধের তহবিল বন্ধ করে। এটাই করতে হবে।’
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ অবৈধ ও অসাংবিধানিক। এতে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ইরান ও প্রতিবেশী দেশগুলোতে হাজার হাজার নারী, পুরুষ ও শিশু প্রাণ হারিয়েছেন। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলেও দাবি করেন তিনি।
ডেমোক্র্যাটদের সঙ্গে সিনেটে একই দলে থাকা ভার্মন্টের স্বতন্ত্র এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, মধ্যবর্তী নির্বাচনে মার্কিন ভোটাররা যুদ্ধ বন্ধের বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন।
স্যান্ডার্সের বক্তব্য অনুযায়ী, আগামী কংগ্রেসে ডেমোক্র্যাটদের অন্যতম পদক্ষেপ হওয়া উচিত ইরান যুদ্ধের জন্য মার্কিন অর্থায়ন বন্ধ করা।