
ইসলামী বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জ এই মাসের প্রথম দশদিনকে ঘিরে রয়েছে অনন্য মর্যাদা ও ফযিলত। আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এটি এক বিশেষ সময়।
কুরআনের আলোকে এই দশদিনের গুরুত্ব
সূরা আল-ফজর (৮৯:১-২)
وَالْفَجْرِ وَلَيَالٍ عَشْرٍ
অর্থ: শপথ ফজরের, এবং শপথ দশ রাত্রির।
মুফারসিরদের মতে, এখানে “দশ রাত্রি” দ্বারা জিলহজ্জ মাসের প্রথম দশদিনকে বোঝানো হয়েছে।
হাদীসের আলোকে ফযিলত
মুহাম্মদ (সা.) এর বাণী:
مَا مِنْ أَيَّامٍ أَعْمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الأَيَّامِ العَشْرِ
অর্থ: এই দশ দিনের নেক আমল আল্লাহর কাছে অন্য যেকোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়।
— (সহীহ বুখারী)
করণীয় আমলসমূহ
ইবাদতে মনোনিবেশ
নামাজ, কুরআন তিলাওয়াত, দান-সদকা ও যিকিরের মাধ্যমে সময়কে আলোকিত করা উচিত।
হাদীস:
فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التَّهْلِيلِ وَالتَّكْبِيرِ وَالتَّحْمِيدِ
অর্থ: এই দিনগুলোতে তোমরা বেশি বেশি তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ করো।
(মুসনাদ আহমদ)
আরাফার দিনের রোজা
হাদীস:
صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ
অর্থ: আমি আল্লাহর কাছে আশা করি, আরাফার দিনের রোজা পূর্বের এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দেবে।
(সহীহ মুসলিম)
কুরবানির নিয়ত থাকলে চুল-নখ পরিহার
হাদীস: إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الحِجَّةِ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ
অর্থ: তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে, তবে জিলহজ্জর চাঁদ দেখার পর সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।
(সহীহ মুসলিম)
কুরবানি আদায়
সূরা আল-কাওসার (১০৮:২)
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ
অর্থ: অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড় এবং কুরবানি কর।
বর্জনীয় বিষয়সমূহ,
গুনাহ থেকে বিরত থাকা
সূরা আল-হাজ্জ (২২:৩০)
وَمَن يُعَظِّمْ حُرُمَاتِ اللَّهِ فَهُوَ خَيْرٌ لَّهُ عِندَ رَبِّهِ
অর্থ: যে আল্লাহর নিষিদ্ধ বিষয়সমূহকে সম্মান করে, তা তার রবের কাছে উত্তম।
অবহেলা ও সময় অপচয়
এই সময় গাফেলতি না করে প্রতিটি মুহূর্তকে ইবাদতে ব্যয় করা উচিত।
জিলহজ্জর প্রথম দশদিন শুধুমাত্র কুরবানির প্রস্তুতির সময় নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ। সচেতন মুসলিমের জন্য এই সময়ের যথাযথ ব্যবহারই হতে পারে পরকালের পাথেয়।
লেখকঃ মুহা. সিয়াম
চরমোনাই, বরিশাল।