
কাস্টমস বিভাগে কর্মকর্তাদের একই সাথে বড় সংখ্যায় বদলি করার ঘটনা ঘটেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৩৮ জন কাস্টমস কর্মকর্তাকে বদলি করেছেন। বদলি করা কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভিন্ন কাস্টমস হাউস থেকে দেশব্যাপী স্থানান্তর এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউস থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এনবিআর পাঁচটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বদলির নির্দেশনা জারি করে। এর মধ্যে একটি প্রজ্ঞাপন ৩ ফেব্রুয়ারি এবং বাকি চারটি প্রজ্ঞাপন ৫ ফেব্রুয়ারি প্রকাশিত হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৩ জন কমিশনার, ৪ জন যুগ্ম কমিশনার, ৫ জন অতিরিক্ত কমিশনার, ৮ জন উপ-কমিশনার এবং ১৮ জন সহকারী কমিশনার রয়েছেন।
কমিশনার হিসেবে বদলি হয়েছেন:
আবুল বাশার মো. শফিকুর রহমান
মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব)
মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)
যুগ্ম কমিশনাররা হলেন:
মো. আল আমিন
সুমন দাস
মাজেদুল হক
মহিবুর রহমান ভুঞা
অতিরিক্ত কমিশনার হিসেবে বদলি হয়েছেন:
কামনাশীষ
মোহাম্মদ সেলিম শেখ
রাকিবুল হাসান
মিনহাজ উদ্দিন
আব্দুল রশিদ মিয়া
উপ-কমিশনারদের তালিকা:
মোহাম্মদ সাইফুর রহমান
প্রভাত কুমার সিংহ
নুরুন নাহার লিলি
তানজিলা ইয়াসমিন
জোবায়দা খানম
রবীন্দ্র কুমার সিংহ
মো. মশউর রহমান
আলী রেজা হায়দার
সহকারী কমিশনাররা হলেন:
শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহ্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম এবং মোস্তফা কামাল।