
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাকে ঘিরে বড় সুখবর—দেশজুড়ে বিপুল সংখ্যক শূন্য পদের তালিকা চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। তবে এখনো নির্ধারিত হয়নি পরীক্ষার দিনক্ষণ।
গত ১২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের আবেদন গ্রহণ শেষ হওয়ার পর যাচাই-বাছাই শেষে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ চূড়ান্ত করেছে।
এনটিআরসিএর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে সহকারী শিক্ষক পদে—৪৪ হাজার ৬৯১টি।
এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঈদুল আযহার পর এ পরীক্ষা আয়োজন করা হতে পারে।
পদভিত্তিক শূন্য পদের তালিকা অনুযায়ী—সহকারী শিক্ষক ৪৪,৬৯১টি, সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮টি, সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক ৪,০১৪টি, সহকারী মৌলভি ১১,০৬৯টি, কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯টি, ব্যবহারিক নির্দেশক ১,৬১৬টি, ইবতেদায়ি কারি ২,৫৬৩টি, ইবতেদায়ি মৌলভি ৬,১৬৬টি, ইবতেদায়ি শিক্ষক ৪৪৪টি, প্রশিক্ষক ৫১টি, প্রভাষক ৫,৮৫২টি, শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫টি এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১টি পদ রয়েছে।