
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে হঠাৎ পেটব্যথা অনুভব করলে তাকে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থতার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।