
রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে পায়ে হেঁটে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২২ মে) বিকেলে তার এ পদযাত্রা ঘিরে আশপাশের এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিকেলে বাসভবন থেকে বের হয়ে হেঁটেই দলীয় রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে দলের কয়েকজন নেতাকর্মী ও নিরাপত্তাসংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
গুলশান অ্যাভিনিউ এলাকায় পথচারী ও স্থানীয় লোকজনকে প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার হেঁটে কার্যালয়ে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা শুরু হয়।