
ইতালির রোমে যান্ত্রিক ত্রুটির কারণে কয়েক দিন আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্লাইটটি অবশেষে ঢাকায় ফিরেছে। রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে শনিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছিলেন, ত্রুটিগ্রস্ত বিমানটি দ্রুত মেরামত করা সম্ভব হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে কানাডা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি। ইতালির রোমে লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর বিমানটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। পরে সেটি মেরামতের জন্য ঢাকা থেকে একটি টেকনিক্যাল টিম পাঠানো হয়।
এদিকে ফ্লাইটের কারিগরি সমস্যার কারণে রোম বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন ২৫৯ জন যাত্রী। তাদের অধিকাংশই বাংলাদেশি।