
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এ এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বঙ্গভবনে এ সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সাক্ষাতে সিইসির সঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে পারে নির্বাচন কমিশন। পাশাপাশি নির্বাচন আয়োজন ঘিরে কমিশনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
তবে বঙ্গভবনের এই সৌজন্য সাক্ষাতে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।