
দীর্ঘ সংস্কারকাজ শেষে আবারও নগরবাসীর জন্য উন্মুক্ত হলো রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা উদ্যানটির পাশাপাশি সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্যানটির আধুনিকায়ন কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন এবং জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন।
দীর্ঘদিন সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় উদ্যানটি ব্যবহার করতে পারছিলেন না নগরবাসী। আধুনিকায়নের কাজ শেষ হওয়ায় এখন আবারও এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো।
রাজধানীর অন্যতম ঐতিহাসিক এই উদ্যানের আধুনিকায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হয়েছে। উদ্বোধনের মধ্য দিয়ে উদ্যানটির সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।