
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার আগে আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে অবস্থিত বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে। শুরু সময় বিকেল ৪টা, যেখানে কেন্দ্রীয় নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, এতে নির্বাচন পূর্ববর্তী দেশের সামগ্রিক পরিস্থিতি এবং দলের অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।