
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান নজরুল ইসলাম খান নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে (ইসি) হাজির হয়ে একগুচ্ছ অভিযোগ উপস্থাপন করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার পর ইসিতে পৌঁছানো প্রতিনিধিদল পরে কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নির্বাচনের সময় সৈয়দপুর এয়ারপোর্টে একজনের কাছে মোটা অংকের টাকা পাওয়া গেছে, যা উদ্বেগজনক।
তিনি আরও উল্লেখ করেন, চাপাইনবয়াবগঞ্জ, সিরাজগঞ্জ, বরগুনা-২, নোয়াখালী, ময়মনসিংহ, চট্টগ্রাম-৯, রাজশাহী, সিলেট ও ফেনী-১ সহ বিভিন্ন এলাকায় টাকা ও সামগ্রী বিতরণসহ ভোট কিনতে চেষ্টার অভিযোগ ও ভিডিও ইসিতে জমা দেওয়া হয়েছে। তিনি আইনের আওতায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
নজরুল ইসলাম খান ইসি সচিবের কথায় বিভ্রান্তি ও ঢাকায় জামায়াতের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
প্রতিনিধিদলে ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গিয়াসউদ্দিন রিমন। এসময় প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন এবং ১১ দলীয় জোটের প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরও বৈঠকে উপস্থিত ছিলেন।