
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নিজ কেন্দ্রেই পিছিয়ে পড়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস।
বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এ চিত্র দেখা যায়।
কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে ২ হাজার ৯৩৩টি। এর মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন ৫১৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫২৩ ভোট।
তবে এটি বেসরকারি ফলাফল; চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার ঘোষণার পর নিশ্চিত হবে।
