
শোকের ছায়া নেমেছে আমজনতার দলের মহাসচিবের পরিবারে। বাবা আব্দুল লতিফকে হারিয়েছেন দলটির মহাসচিব তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল লতিফ।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আমার বাবা জনাব আব্দুল লতিফ ইফতারের আগে শহীদ জিয়া মেডিকেল কলেজ বগুড়ায় চিকিৎসা চলাকালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’