
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে দেশজুড়ে সাত দিনের জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ রোববার (৪ অক্টোবর) শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১০ অক্টোবর পর্যন্ত।
সকালে রাজধানীর মগবাজারের মধুবাগ খেলার মাঠে কর্মসূচিটির উদ্বোধন করবেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা এবং এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে জনসচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এর আগে রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, নান্দনিক ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যেও সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছিল দলটি।