
১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ব্যাকফুটে গেলেও তানজিদ তামিমের কল্যাণে পাওয়ার প্লে শেষে মোটামুটি স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ।
১০ ওভার শেষে ৬.৭০ রানরেটে তারা সংগ্রহ করেছে ৬৭ রান, যা প্রয়োজনীয় রানরেটের প্রায় দ্বিগুণ।
ইনিংসের শুরুটা অবশ্য সহজ ছিল না। প্রথম ওভারেই সাইফ হাসান আউট হয়ে যান, পরে সৌম্য সরকারও দ্রুত বিদায় নেন। নাথান স্মিথ ও উইলিয়াম ও’রুর্কের আক্রমণে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।
তবে সেই ধাক্কা সামলে ইনিংসের হাল ধরেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত তামিম ৩৯ ও শান্ত ১৯ রানে অপরাজিত রয়েছেন।
দুজন মিলে গড়ে তুলেছেন গুরুত্বপূর্ণ ৫০ রানের জুটি, যেখানে নিয়মিত বাউন্ডারিতে স্কোরবোর্ড সচল রেখেছেন তামিম। বিশেষ করে পাওয়ার প্লের মাঝের ওভারগুলোতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে গতি ফেরায় বাংলাদেশ।