
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের পাশাপাশি তাদের স্ত্রী ও স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে একটি প্রজ্ঞাপন জারি করে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারি হওয়া নীতিমালা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের পত্নী বা স্বামীদের ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫-এর সম্পদ বিবরণী এইবার প্রকাশ করা হলো।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের দুই সপ্তাহের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিশ্চিত করেছিলেন, তাঁর সরকারের সকল উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে। তিনি আরও বলেছিলেন, “বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের সব উপদেষ্টা দ্রুততম সময়ে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।”
উপদেষ্টাদের সম্পদ বিবরণীর বিস্তারিত তথ্য সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে পাওয়া যাবে।