
ঢাকায় প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা এবং অনেক সংগঠন। বুধবার (১৯ মার্চ) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বিএনপির ইফতার:
বিকেল ৪টায় ইস্কাটন লেডিস ক্লাবে রাজনৈতিক নেতৃবৃন্দের সন্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জাময়াত আমিরের কর্মসূচি:
বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান।
প্রাক-বাজেট আলোচনা সভা:
দুপুর ১২টায় জাতীয় রাজস্ব ভবন সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভা হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
মতবিনিময় সভা:
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘একটি ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করেছে ধর্ষণ আইন সংস্কার জোট। এতে ধর্ষণ আইন সংস্কার জোটের ১৭টি সংগঠনের সদস্যসহ পাশাপাশি শিক্ষক, আইনজ্ঞ, গবেষকসহ নানা গুরুত্বপুর্ণ ব্যক্তি উপস্থিত থাকবেন।