
ইরানে গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাঠামোয় নতুন পরিবর্তন আনা হয়েছে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মদ বাঘের জোলঘাদরকে।
মঙ্গলবার (২৪ মার্চ) প্রেসিডেন্টের দপ্তরের সূত্র উল্লেখ করে এ তথ্য প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাও বিষয়টি নিশ্চিত করেছে।