
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে দীর্ঘ ছুটির সম্ভাবনা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েক দিনের ছুটি পেতে পারেন তারা।
সরকারের ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি থাকতে পারে। এর মধ্যে ২৬ মে এবং ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকবে। ধারণা করা হচ্ছে, শনিবার অফিস খোলা রেখে সেই সাপ্তাহিক ছুটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হলে ছুটি আরও একদিন বাড়তে পারে।
সূত্র বলছে, জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যে ২৬ মে আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরদিন ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
সাধারণভাবে মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। সেই হিসেবে দেশে ২৮ মে ঈদুল আজহা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।