
চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ব্যবহারিক অংশ শেষ করার জন্য আরও সময় দেওয়া হয়েছে। ব্যবহারিক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর সময়সীমা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান এইচএসসি পরীক্ষার ব্যবহারিক পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বোর্ডে পাঠানোর সময়সীমা আগামী ২২ আগস্ট রাত ১২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। একই সঙ্গে পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।