
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নতুন এ মূল্য ঘোষণা করে সংস্থাটি। বিইআরসি জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই সংশোধিত দাম কার্যকর হয়েছে।
এর আগে ফেব্রুয়ারি মাসের শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই বাড়তি দামের একটি অংশ সমন্বয় করা হলো।
বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সমন্বয় করেই প্রতি মাসে দেশে এলপিজির দাম নির্ধারণ করা হয়। নতুন এ দামে ভোক্তারা সামান্য হলেও স্বস্তি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।