
শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে তাদের আকাশসীমায় প্রবেশ করা ৫৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, এই ভূপাতিত ড্রোনগুলোর মধ্যে একটি রাজধানী রিয়াদের কূটনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলো।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত মোট ৫৬টি ড্রোন আটক বা ধ্বংসের ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রণালয় জানিয়েছিল, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তারা ৫৩টি ড্রোন এবং পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তবে এই ড্রোনগুলোর মালিকানা বা চালকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়।