
সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। এই তালিকায় আছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পৃথক বিজ্ঞপ্তিতে তাদের সাময়িকভাবে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়েছে। এই তালিকায় আছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদল-এর আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
একই অভিযোগে আরেকটি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যার এ এফ রহমান হল ছাত্রদল-এর সদস্যসচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকেও সাময়িকভাবে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।