.webp)
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গণহত্যার মতো ভয়াবহ নৃশংসতার ক্ষেত্রে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ন্ত্রণে ফ্রাঙ্কো-মেক্সিকান উদ্যোগে যোগ দেওয়ার অঙ্গীকার করেছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার প্যারিসে ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যঁ-নোয়েল বারোর সঙ্গে বৈঠকে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন তিনি।
বৈঠকে দুই মন্ত্রী কার্যকর বহুপাক্ষিকতাবাদ এগিয়ে নেওয়া এবং বিভিন্ন সংঘাত ও সংকট নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদে চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ উদ্যোগে আরও অগ্রগতি অর্জনের লক্ষ্যে সাধারণ পরিষদের ভেতরে নিজেদের প্রচেষ্টা সমন্বয় করার বিষয়েও আলোচনা করেন তারা।
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সিদ্ধান্তের পর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই মন্ত্রী।
এ ছাড়া বাণিজ্য ও অর্থনীতি, সংস্কৃতি, একাডেমিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও তারা আলোচনা করেন।