
মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ হাবিবুর রহমান, ড. মোঃ কবির আহমেদ ও মোঃ সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বিনিময় হার নীতি এবং চলমান ব্যাংকিং খাত সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এ সকল বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতিতে অবহিত হয়ে প্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন এবং এ সকল ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।