
বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে।
সোমবার (৬ এপ্রিল) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব।
নতুন সূচি অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট (পৌনে ৪টা) পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে।
এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।
হাইকোর্ট বিভাগের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এ সময়ের মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজ ও খাবারের বিরতি থাকবে।
আগের মতোই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নতুন এই সময়সূচি অনুযায়ী আদালত ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।