
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করেছে সরকার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নতুন আইনের গেজেট প্রকাশ করা হয়েছে।
জননিরাপত্তা ও অপরাধ দমনে নতুন ইউনিট
গেজেটে বলা হয়েছে, দেশের জননিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ বাহিনীকে সহায়তা করার জন্য আধুনিক, পেশাদার, দক্ষ ও জবাবদিহিমূলক একটি বিশেষায়িত ইউনিটের প্রয়োজন রয়েছে।
এতে উল্লেখ করা হয়, বিশেষায়িত বাহিনীর ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা, তদারকি এবং কার্যকর জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
র্যাবের পরিবর্তে এসআরবি
গেজেটে বলা হয়েছে, এসব প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর পরিবর্তে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে।