
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে আইফোন চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
সমাবেশ চলাকালে ভিড়ের মধ্যে এক কর্মীর আইফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ব্যক্তি। পরে উপস্থিত নেতা-কর্মীদের সামনে সে নিজের ভুল স্বীকার করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার অঙ্গীকার করে তওবা করে।
ঘটনার পর সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে। পরে বিকেলে প্রধান অতিথির বক্তব্য দেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। তিনি উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান এবং সমাবেশে শ্রমিক অধিকারসহ বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরা হয়।
মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় বলে জানানো হয়। এতে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।