.jpg)
রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি।