
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার অভিযানে ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৪টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ইয়াবা, বিদেশি মদ, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৫ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৩৫, মতিঝিলে ৩৬, তেজগাঁওয়ে ৮৫, মিরপুরে ১৬১, গুলশানে ৫২ ও উত্তরা বিভাগে ৪৬ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে ৪৩৬ পিস ইয়াবা, চার বোতল বিদেশি মদ, সাতটি মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও বিভিন্ন আলামত এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।