
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে সোমবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টার পর দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি স্টেশনের নিচে ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করা হয়নি। শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, “আমরা এখনও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি, কোনো তথ্য পেলে জানাবো।”