
রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক গ্রেপ্তারের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) সকালে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা বাজারের সামনে গিয়ে একটি প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে আলী আকবর সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘অবৈধ ও মিথ্যা’ আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আলী আকবর সুমনকে গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়েছে। নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং সুমনের পাশাপাশি সাংবাদিক সৈকতেরও দ্রুত মুক্তির দাবি তোলেন।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই মামলা প্রত্যাহার করে সুমনকে দ্রুত মুক্তি দেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন সাকু, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. খায়রুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ এবং জেলা যুবদলের সহসভাপতি মো. আইয়ুব আলীসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) ছাত্রদলের এক কেন্দ্রীয় নেত্রীর দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আলী আকবর সুমনকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে স্থানীয় সাংবাদিক সৈকত